1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা পলাশে স্ত্রী গেলেন বেড়াতে, স্বামী করলেন আত্মহত্যা ৬ মাসে নরসিংদীর উন্নয়নে চমক দেখালেন জেলা প্রশাসক নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি হলেন আউয়াল সম্পাদক সজল রায়পুরায় শিক্ষক রাজ্জাকের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অভিযোগের পাহাড়, বিভাগীয় তদন্তের আশ্বাস নরসিংদীতে মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত, গ্রেপ্তার শিক্ষক নতুন রাজনৈতিক দল জেডিপি’র সদস্য সচিব হলেন পলাশের আব্দুল আলিম শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

নতুন রাজনৈতিক দল জেডিপি’র সদস্য সচিব হলেন পলাশের আব্দুল আলিম

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৯০ বার

নিজস্ব প্রতিবেদক : নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) এর ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা দেওয়া হয়। এতে নাঈম আহমাদকে আহ্বায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করা হয়।

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কৃতি সন্তান আব্দুল আলিম আইন পেশায় যুক্ত আছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

কমিটিতে আহছান উল্লাহ প্রধান সংগঠক, নজরুল ইসলাম ও ইমরান হোসেন রাহাত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নূরা জেরিন ও রাকিব হাসানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ১৩ যুগ্ম আহ্বায়ক, ২০ যুগ্ম সদস্যসচিবসহ বিভিন্ন সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে।

নাঈম আহমাদ বলেন, সাম্প্রতিক সময়ে সংবিধান সংশোধন বা সংস্কার নিয়ে যে বিতর্ক চলছে, তার স্থায়ী সমাধানে জেডিপি স্পষ্টভাবে ১৯৭২ সালের সংবিধান বাতিলের পক্ষে অবস্থান নিচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে নতুন সামাজিক গণতন্ত্রভিত্তিক সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি।’

সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা তুলে ধরে নাঈম আহমাদ আরও বলেন, কেবল সংশোধনীর মাধ্যমে মৌলিক পরিবর্তন আনা ঝুঁকিপূর্ণ। কারণ উচ্চ আদালতের ‘মৌলিক কাঠামো’ তত্ত্বের কারণে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সংশোধনীর আইনি বৈধতা চ্যালেঞ্জ হতে পারে। তাই দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পথ।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে নাঈম আহমাদ দাবি করেন, বিএনপি সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারের কথা বললেও গণপরিষদ গঠনে তাঁদের অনীহা রয়েছে। এছাড়া বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাঁদের সহযোগীদের প্রতি জনগণের একটি বড় অংশের আস্থার সংকট রয়েছে।

নতুন এই দলের নেতারা জানান, তাঁরা সংবিধানে বিদ্যমান ‘সমাজতন্ত্র’-এর পরিবর্তে ‘সামাজিক গণতন্ত্র’ এবং ‘বাঙালি জাতীয়তাবাদ’-এর পরিবর্তে ‘বাংলাদেশপন্থা’ বা ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন। ভবিষ্যতে ক্ষমতায় গেলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আগামী এক মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে— এপ্রিল মাসজুড়ে সদস্য সংগ্রহ অভিযান, জুলাই গণহত্যার বিচার দাবিতে গণসংযোগ এবং মে মাসে ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলন।

উল্লেখ্য, জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ এর আগে ‘আপ-বাংলাদেশ’ গঠন প্রক্রিয়ার সঙ্গে ছিলেন। পরে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে গড়ে ওঠা ওই প্ল্যাটফর্মের শীর্ষ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। গত ১৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি নতুন দল জেডিপির ঘোষণা এবং দলের ১২ দফা লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT