1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩২৯ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ২২ বছর পর নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি পেয়ে আবারও উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। সম্প্রতি এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আশিক সুজন মামুনকে সভাপতি, মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল হাসান সৌরভ,সাংগঠনিক সম্পাদক রাশেদ রায়হান নির্বাচিত করে বেলাবো উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT