1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি হলেন আউয়াল সম্পাদক সজল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৫০ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি পদে দৈনিক রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি এম.এ আউয়াল ও সাধারণ সম্পাদক পদে এসএ টিভির জেলা প্রতিনিধি এ এইচ ভূইয়া সজলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু।

সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ক্লাবের উপস্থিত ৮৪ সদস্যের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য (২০২৬-২০২৮) ২১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মতি, সহ-সভাপতি আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক বাংলা বাজার পত্রিকার আশিকুর রহমান।

এ ছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক পদে মাই টিভির জেলা প্রতিনিধি মো. তৌহিদুর রহমান মিঠুন, কোষাধ্যক্ষ টাইমস অব বাংলাদেশের মো. মাইনউদ্দিন সরকার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডেইলি ট্রাইব্যুনালের ফাহিমা খানম, সাংগঠনিক সম্পাদক চ্যানেল নাইনের হৃদয় এস সরকার, দপ্তর সম্পাদক দৈনিক নরসিংদীর নবকণ্ঠের শান্ত বণিক, প্রচার সম্পাদক নরসিংদী খাস খবর মো. কবির হোসেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন: সাপ্তাহিক আজকের চেতনার এবিএম আজরাফ টিপু, দৈনিক বাংলার সালমা সুলতানা, দৈনিক সমকালের মো. আশাদউল্লাহ মনা, আরটিভির নূরে আলম রনি, মাছরাঙ্গা টিভির মো. আল-আমিন, রূপালী বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, দৈনিক ঢাকার ডাক এর মো. ফরিদ উজ জামান, দৈনিক নিখাঁদ খবরের মো. মাহবুব হোসেন, বিজয় টিভির আফরোজা সুলতানা, দৈনিক মানবকণ্ঠের সানজিদা আক্তার রুমা।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT