1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

মারা গেলেন জাতীয় পদকপ্রাপ্ত নরসিংদীর যোদ্ধাহত মুক্তিযোদ্ধা হরিপদ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯২ বার
Oplus_131072

জাতীয় পদকপ্রাপ্ত নরসিংদীর যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হরিপদ বিশ্বাস পরলোকগমন করেছেন। গতকাল শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তিনি নরসিংদী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠুন বিশ্বাস-এর পিতা। তাঁর মৃত্যুতে নরসিংদী জেলাসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় পদকে ভূষিত হন। দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের জন্য তিনি সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

নরসিংদী পৌরসভা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT