1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছে করছি। শুধূ বেলাবো মনোহদী নয় দেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভাবে নতুন উদ্যম স্বাস্থ্য সেবাকে বর্ধিত করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। জনবল সংকট গুলোকে নিরশন করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় আমরা সার্বিক ভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু করেছি। তাছাড়া স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে স্বাস্থ্য ব্যবস্থাকে সহজলভ্য করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি),দুপরে নরসিংদীর বেলাবো উপজেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ।

নেতাকর্মীদের উদ্দেশ্য মন্ত্রী আরো বলেন, যারা দূর্নীতির সাথে জড়িত হবে এবং সাধারন মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের স্থান দলে হবে না।

অচিরেই বেলাবো- মনোহরদীকে মাদকের বিষয়ের জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে। বেলাবো- মনোহরদীর সকল রাস্তাঘাট,মসজিদ, মন্দির সহ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা কথা ও বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব,সদস্য সচিব এম এ কাদের জলিল, সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন ভুইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এস আমান উল্লাহ এবং সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT