1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২০২৫ সালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,বাড়ৈগাঁও মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, সাধারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেত, ব্রাহ্মন্নদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান প্রমুখ।

বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষকরা হলেন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মির্জা, কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন সরকার, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।

সংবর্ধনা শেষে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপার ভাইজার মোঃ গিয়াস উদ্দিন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT