1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

বেলাবতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে পোল্ট্রি খামারির মরদেহ উদ্ধার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৮ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের এলাকার বাসিন্দা বাজনাবো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক পোল্ট্রি খামারি আজীমূল কাদের ভূঁইয়া (৪৫) নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত আজীমূল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিটি করেন নিহতের ভাগ্নে মো. উমর ফারুক।

ঘটনার বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমূল কাদের ভূঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলে ও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে ওই দুই শ্রমিকের নাম-ঠিকানা সম্পর্কে নিহতের পরিবার কিংবা এলাকাবাসী কেউই কিছু জানেন না।নিখোঁজের পর থেকেই পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নিহতের একটি খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এতে করে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ড়স্থানীয়রা এলাকার একটি ডোবায় মরদেহ দেখেতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, ‘জিডি দায়েরের পর পুলিশ ঘটনাটি তদন্ত করে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তৎপরতা শুরু করে। পরে আজ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT