1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার

পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় ঘনঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। এর মধ্যে বুধবার থেকে শুরু হয়েছে উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। এ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পরীক্ষার সময় লোডশেডিংয়ে চরম ভোগান্তির মুখে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

আজ শুক্রবার তৃতীয় দিন (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দুটি কেন্দ্রে গণিত পরীক্ষা শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টায় এ পরীক্ষা শেষ হয়। এর মধ্যে ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৩০জন, এর মধ্যে আজ উপস্থিত ছিল ২৪৭ জন। অনুপস্থিত ছিল ৫৩ জন।

পরীক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ লোডশেডিং দেখা দিলে ৪০ মিনিট বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় পরীক্ষার্থীদের। এতে তীব্র গরমে পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে পরীক্ষার্থীরা জানান, লোডশেডিংয়ে পরীক্ষা দেওয়ার সময় অনেক কষ্ট হয়েছে। ঠিকমতো লিখতে পারিনি।

পরীক্ষার্থীর অভিভাবক বিপ্লব দেবনাথ জানান, হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় তীব্র গরমে আমার মেয়ে ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি। আগামীকাল পরীক্ষার শেষ দিন, তাই পরীক্ষার সময়টুকু অন্তত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা জরুরি। তাই পরীক্ষার কেন্দ্র সচিবকে পল্লীবিদ্যুতের সহায়তার নেওয়ার আহ্বান জানান তিনি।

লোডশেডিংয়ের বিষয়ে ঘোড়াশালের আলহাজ্ব এমএ হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো: আবু সাঈদ মিয়া জানান, সারাদেশেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যা রয়েছে। আমাদের কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ৪০ মিনিট বিদ্যুৎ ছিলনা। পরে পল্লীবিদ্যুৎকে জানানোর পর বিদ্যুৎ সরবরাহ করা হয়।

পলাশ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো: আনিসুল ইসলাম জানান, বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে লোডশেডিং না দেওয়ার জন্য পল্লীবিদ্যুৎকে জানানো হয়েছিল। কিন্তু জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় থাকার কথা জানিয়ে পল্লীবিদ্যুৎ এই লোডশেডিং দেয়।আগামীকাল পরীক্ষা চলাকালীন সময়ে লোডশেডিং না দেওয়ার জন্য বলা হবে।

নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের ডিজিএম মনোয়ার হোসেন সুমন জানান, জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি থাকায় হঠাৎ লোডশেডিং হয়ে গেছে। আমাদের চাহিদা ১১০ মেগাওয়াট বিদ্যুৎ আর সেখানে আমরা পাচ্ছি ৬০ মেগাওয়াট। আগামীকাল বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে লোডশেডিং যেন না হয় সেই বিষয়ে আমরা চেষ্টা করবো।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT