1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১২২ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : “সম্প্রীতি, সাংস্কৃতি ও সৌহার্দ্যের মিলনমেলা” শ্লোগানে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠের পশ্চিম পাশে কলেজটির প্রতিষ্ঠাতা এম এ হাকিম ফিতা কেটে এ কমিউনিটি সেন্টারে উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো: নাজিবুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার সাকু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।

এসময় মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ ও সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিম বলেন, আমার সহধর্মিণীর ইচ্ছে ছিল একটি ফান্ড তৈরি করে কলেজ ও মাদ্রাসার কাজে ব্যয় করার। সেই ইচ্ছে আজ এই কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ করা হয়েছে। সাহানারা হাকিম কমিউনিটি সেন্টার থেকে যে টাকা উপার্জন করা হবে এর থেকে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ এবং হাজী মুহম্মদ আয়েত আলী মুহম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার কাজে ব্যয় করা হবে। তাই সকলেকে এই মহতি কাজে অংশ গ্রহণের মাধ্যমে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারটি ভাড়া নেওয়ার জন্য আহব্বান জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT