1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯৮ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাস স্ট্যান্ডে নিরাপদ সড়ক পারাপারে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কুন্দারপাড়া বাস স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কুন্দারপাড়া, চৌপট, লামপুর, নোয়াদিয়া, নাওহালা ও চাঁদপাশা গ্রামের শত শত লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুন্দারপাড়া বাস স্ট্যান্ড একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এই বাস স্ট্যান্ড পারাপার হয়। বিভিন্ন সবজির চারা ও সবজি উৎপাদনে নরসিংদীর মধ্যে বিখ্যাত এলাকা। এখানে উৎপাদিত সবজির চারা ও সবজি নিতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন।

এছাড়া রাস্তার দুইপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার রয়েছে। রাস্তা পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে বহু মানুষ হতাহত হয়েছে। তাই নির্মাণাধীন ছয় লেন সড়কটির কুন্দারপাড়া বাস স্ট্যান্ডে নিরাপদ সড়ক পারাপারে আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর ও ছয় লেন প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আর যদি নিরাপদ সড়ক পারাপারে আন্ডারপাস নির্মাণ না করা হয় তাহলে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করার হুশিয়ার করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুন্দারপাড়া বাস স্ট্যান্ড দক্ষিণ মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল্লাহ আল টিটু, বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম মাষ্টার, বাস স্ট্যান্ড উত্তর মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, ব্যবসায়ী হাসান উদ্দিন খোকা, বিএনপি নেতা লিটন সরকার, শিপন মাষ্টার, ইউপি সদস্য রুপচান মিয়া, ইউপি সদস্য ফাতেমা বেগম, হাবিবুল্লাহ, পল্লি চিকিৎসক আমিনুল ইসলাম প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT