1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

শিবপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের হাত থেকে বাঁচতে তারেক সরকারের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৬৫ বার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে দুর্নীতি, ভূমিদস্যুতা ও তারেক সরকার নামে এক ব্যক্তি পরিবারের উপর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর। আজ মঙ্গলবার দুপুরে পুটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোঃ তারেক সরকারের নেতৃত্বে এই স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের মূল আয়োজক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তারেক সরকার অভিযোগ করেন, বিল্লাল সরকারের অব্যাহত হুমকি ও রাজনৈতিক দাপটের কারণে তিনি ও তার পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন সক্রিয় দোসর। সাবেক এমপি সিরাজ মোল্লাসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে তার গভীর সখ্যতা রয়েছে, যা ব্যবহার করে সে আওয়ামী লীগ থাকার সময় এবং বর্তমানেও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিল্লাল সরকার ও তার পালিত বাহিনী বারবার তার পৈত্রিক ভিটা দখলের চেষ্টা চালিয়ে আসছে।

এতে রাজি না হওয়ায় তার ভাইকে নির্মমভাবে মারধর করে গুরুতর জখম করা হয়েছে। এমনকি তার বৃদ্ধা মাকেও রাস্তাঘাটে চলাচলের সময় প্রাণনাশের হুমকি দিচ্ছে বিল্লাল সরকারের পালিত সন্ত্রাসীরা।
পরিষদের সেবা নিতে গেলেই হয়রানি

মানববন্ধনে উপস্থিত সাধারণ নাগরিকরা জানান, ইউনিয়ন পরিষদে কোনো কাজের জন্য গেলে বিল্লাল সরকার অতিরিক্ত অর্থ দাবি করেন। টাকা না দিলে সাধারণ মানুষকে হয়রানি করা হয় এবং তার দুর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুললে নিজস্ব বাহিনী দিয়ে তাদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে একটি ব্যানার প্রদর্শন করা হয়, যেখানে বিল্লাল সরকারের নির্যাতনের শিকার হওয়া বেশ কয়েকজন রক্তাক্ত ব্যক্তির ছবি স্থান পায়। তারেক সরকার আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা নিজ বাড়িতেই এখন অসুরক্ষিত। যেকোনো সময় আমাদের ওপর বড় ধরনের হামলা হতে পারে।” তিনি অবিলম্বে নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে দ্রুত অপসারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT