1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

পলাশে ৫ দিন ধরে নিখোঁজ প্রবাসীর স্ত্রী মিথিলা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে মিথিলা আক্তার প্রিয়া (২২) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। অনেক খুঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন পরিবারের সদস্যরা। স্ত্রীকে খুঁজে পেতে সূদুর দুবাই থেকে দেশে ফিরেছেন স্বামীও।

গত রোববার (৪ জানুয়ারি) দুপুর থেকে তিনি নিখোঁজ হওয়ার পর পরের দিন পলাশ থানায় সাধারণ ডায়েরি করে তার মা শিলা।

নিখোঁজ মিথিলা আক্তার প্রিয়া পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ী এলাকার দুবাই প্রবাসী আরিফ মিয়ার স্ত্রী এবং পাশ্ববর্তী ঘোড়াশাল পৌরসভার ভাগদী গ্রামের খাওগৈর এলাকার সেন্টু মিয়ার মেয়ে।

নিখোঁজ মিথিলার স্বামী আরিফ জানান, ‘রবিবার (৪ জানুয়ারি) দুপুরে আমাদের একমাত্র শিশু সন্তানকে নিজ বাড়িতে ঘুম পাড়ায় মিথিলা। এর কিছুক্ষণ পর আমার মায়ের কাছে সন্তানকে রেখে তার অনুমতি নিয়ে জিনারদী ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধনের কাগজ নিয়ে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মিথিলা। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে আমার শাশুড়ী পলাশ থানায় একটি জিডি করেন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যপারে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাই।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, তদন্ত করে নিখোঁজ মিথিলাকে উদ্ধারে কার্যক্রম চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT