1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

শিবপুরে এলপিজি গ্যাসের দোকানে মোবাইল কোর্টের অভিযান

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৫৯ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলায় ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাস সমন্বয়কৃত মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। (মঙ্গলবার (০৬ জানুয়ারী) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজারে মেসার্স সাইফুল ডিপোতে হোলসেলের ক্ষেত্রে কোনো রশিদ প্রদান না করার কারনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আরেকজন খুচরা ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইটাখোলা মোড়ে ওমেরা গ্যাসের ডিস্টিবিউটরের গোডাউন যাচাই করা হয়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT