1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৩ বার
85

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা পুলিশের অভিযানে আমির হোসেন (৫০) নামে দশ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় এ এস আই হারুন অর রশিদ পিপিএম-এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রাজধানীর ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমির হোসেন নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের অপর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ২০০৪ সালে আমির হোসেনের বিরুদ্ধে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামিকে দশ বছরের সাজা ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করেন। পরে সাজাপ্রাপ্ত আমির হোসেন তার নিজ এলাকা থেকে পালিয়ে রাজধানীর একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকেন।

এদিকে পলাশ থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে আজ বুধবার বেলা ১১টায় গোপন সংবাদ ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে পলাশ থানায় নিয়ে আসা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ দশ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিকে নরসিংদীর কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT