1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

দুরন্ত পলাশ এর চড়ুইভাতি সিজন-৩ অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৮৭ বার
52

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন দুরন্ত পলাশ এর চড়ুইভাতি সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জের ধনপুর বিট নামক স্থানে এই চড়ুইভাতি সিজন-৩ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দুরন্ত পলাশ ও তাদের পরিবারের সদস্য দের মধ্যে টি-শার্ট বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ, মোড়গের লড়াই, দুপুরে সতীনের ছেলে কেউ রাখে না কোলে ইভেন্ট, বিকেলে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় দুরন্ত পলাশ সংগঠনের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল আলিম, সহ-সভাপতি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মহি উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে পলাশকে সামাজিক কাজের মাধ্যমে একটি আদর্শ উপজেলা হিসাবে বাংলাদেশের মধ্যে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যাক্ত করেন দুরন্ত পলাশ সংগঠনের সবাই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT