1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে জমির জন্য বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা :
  • প্রকাশিতঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪৬৭ বার
153

নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ইব্রাহিম খন্দকারের বিরুদ্ধে তার ছোট সিরাজ খন্দকার (৫০) কে খুন করার অভিযোগ উঠেছে। আজ বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকে অভিযুক্ত বড় ভাই ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সিরাজ মিয়ারগাঁও গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত আফসার উদ্দিন খন্দকারের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগমও (৪০) গুরতর আহত হয়েছেন। তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজ খন্দকাররা ছয় ভাই। পিতা আফসার উদ্দিন খন্দকার তার অন্যান্য ছেলেদের থেকে দুই গন্ডা জমি বেশী দিয়ে গেছে সিরাজ খন্দকারকে।এরই জেরে দীর্ঘদিন ধরে ইব্রাহিম খন্দকার ও সিরাজ খন্দকার পাল্টাপাল্টি মারামারি, ভয়ভীতি, হুমকি ধমকি দিয়ে আসছে। এতে সিরাজ খন্দকার থানায় ও কোর্টে ভাইদের আসামী করে একাধিক মামলা করে। ফলে ভাইয়েরা তার প্রতি আরোও ক্ষিপ্ত হয়।

এ নিয়ে এলাকায় স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও তাদের ঝগড়াঝাটি থামেনি। ঘটনার দিন সকালে পুনরায় ইব্রাহিম খন্দকারের নামে কোর্ট থেকে মামলার নোটিশ পেলে সে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই সিরাজ খন্দকারের মুরগির ফার্মের ভিতরে প্রবেশ করে ইব্রাহীম খন্দকার, তার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে অতর্কিতে হামলা চালায় এবং তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে।

পরে সিরাজ খন্দকারের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা হাসপাতালে প্রেরণ করেছে। অবস্থা গুরুতর দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নরসিংদী সদর হাসপাতাল পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার সিরাজ খন্দকারকে মৃত ঘোষণা করে। নিহতের স্ত্রী মোসলেমা (৪০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন মিয়া জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যা কাণ্ডটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ গ্রেফতার হয়নি। ঘটনার সাথে জড়িত সবাই পালিয়ে যায়।

নরসিংদীর কন্ঠস্বর / এস মানিক / স. এস হোসেন /

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT