1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

শিবপুর উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৫৯ বার
354

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। আজ সোমবার (২৯ জুন) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন অফিস ও উপজেলার দর্শনীয় স্থান সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের শুরুতে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম, সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার খোঁজখবর নেন এবং সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ( ভূমি) মুঃ আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতি সামগ্রী এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয় পরিদর্শন করে ভূমি ব্যবস্থাপনা আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
শিবপুর মডেল থানা পরিদর্শন করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন।
সবশেষে বিকেল ৪টায় দুলালপুর ইউনিয়নে ভালোবাসার সপ্নচিনাদী বিল পরিদর্শন করে দর্শনার্থীদের জন্য ‘ঘোধুলি’ উদ্বোধন করে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

সার্বিক কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করেন শিবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোছা: ফারজানা ইয়াসমিন এবং শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মু: আব্দুর রহিম।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT