1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

পলাশে কিশোরকে আটকে রেখে নির্যাতন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩১৭ বার
76

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আসিফ মিয়া (১৫) নামে এক কিশোরকে মুরগির খামারের একটি ঘরে চার দিন আটক রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে সুলতান মিয়া (৪০) ও নাছির মিয়া (৩৫)। ভুক্তভোগী কিশোর একই ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সংসারের অভাব অনটন দূর করতে কিশোর আসিফ সরকারচর গ্রামের সুলতান মিয়ার মুরগির খামারে সাত হাজার টাকা বেতনে চাকরি নেয়। ২৩ অক্টোবর খামারের সঙ্গে থাকা একটি ঘরের চৌকিতে মুরগির বিষ্ঠা দেখতে পায় সুলতান মিয়ার ভাই নাছির মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে আসিফকে ডেকে এনে চড়থাপ্পড় মারতে থাকেন নাছির। এরপর ২৬ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত তার গলা দা দিয়ে কেটে ফেলার চেষ্টা করাসহ মুরগির খামারে চার দিনব্যাপী আটক রেখে বিভিন্ন কায়দায় অমানবিক নির্যাতন চালানো হয়।

এ ঘটনায় গত শুক্রবার সকালে নির্যাতিত কিশোরের বড় ভাই আব্দুল্লাহ বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে পলাশ থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযানে নামে পুলিশ।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, কিশোর আসিফ মিয়াকে নির্যাতনের ঘটনায় গতকাল সোমবার সকালে থানায় মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত সুলতান মিয়া ও নাছির মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT