1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

সাংবাদিক আশাদউল্লাহ মনা’র শুভ জন্মদিন আজ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৬ বার
78

আজ ৭ ডিসেম্বর। নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আশাদউল্লাহ মনা’র শুভ জন্মদিন। ‘সুখ-,দুখ, হাসি-কান্না, জীবনের ভালোলাগা আর সকলের নিরন্তন ভালোবাসা দিয়ে আজ পদার্পণ করলেন আরেকটি নতুন বছরে ‘ শুভ জন্মদিন’। প্রতিটি দিন কাটুক ফুলের শুভাষে। প্রতিষ্ঠিত হোক কর্মময় জীবন।

পলাশ উপজেলার একজন দক্ষ সাংবাদিক হিসেবে অন্যায় অনিয়মের বিরুদ্ধে সাহসী পথ চলা অব্যাহত থাকবে। তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে।মানুষের ভালোবাসা, সম্মান আর শ্রদ্বাবোধই তাঁর এ চলার পথ আরও প্রসারিত হবে।

এদিকে তাঁর জম্মদিন উপলক্ষে নরসিংদী জেলা ও পলাশ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং বন্ধুমহলসহ সর্বস্থরের মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সাংবাদিক মোঃ আশাদউল্লাহ মনা জানান, আজ আমার জন্মদিন উপলক্ষে যারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদেরসহ সবাইকে ধন্যবাদ জানাই। সবার দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

জানা যায়, মোঃ আশাদউল্লাহ মনা নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ঘোড়াশাল মিয়া পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু করেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এখান থেকেই ১৯৮৬ সালে এসএসসি, জামালপুর কলেজ থেকে ১৯৮৮ এইচএসসি, কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ১৯৯০ সালে ডিগ্রি পাশ করেন।

কালীগঞ্জ শ্রমিক কলেজে ছাত্র থাকাকালীন সময় থেকেই দৈনিক নব অভিযান পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক আলআমীন ও মানবজীবন পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করেন। বর্তমানে তিনি দৈনিক সমকাল পত্রিকা ও স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভিতে উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT