1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে মসজিদ নির্মাণ কাজ উদ্বোধন করেন সাবেক এমপি

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৮ বার
59

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া কবিরপুর গ্রামের এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে নতুন জামে মসজিদ নির্মাণ কাজের বৃত্তি প্রস্তর স্থাপন করেছেন শিবপুর আসনের সাবেক সফল জনপ্রিয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। পরে সকলে মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এ সময় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমানভাবে বিবেচনা করে। আমি জনসেবাকে ইবাদত মনে করে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য দোয়া করতে সকল মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের বুকে রোলমডেল হিসেবে পরিচিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। নতুবা উন্নয়নের ধারা ব্যাহত হবে।

এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, জেলা যুবলীগের কার্যকারি সদস্য হুমায়ূন আফরাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT