1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

পলাশে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩০৫ বার
69

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল আলম। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জাহিদ হোসেন, সহ- সভাপতি আক্তারুজ্জামান, আনোয়ার হোসেন আনু, এম এ ওয়াদুদ বাচ্চু, যুগ্ন সম্পাাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সারোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিম আজাদ, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য বোরহান মেহেদী, সাবিদ সরকার সিয়াম, সদস্য মঞ্জুর হোসেন খান, মোঃ পারভেজ আহমেদ, মোঃ মামুন শাহ পিংকু, শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম মাদক, সন্ত্রাস, ইভটিজিং নির্মূলে কাজ করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। পলাশ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

উল্লেখ্য, মোঃ রবিউল আলম বিসিএস (প্রশাসন) ৩৪ ব্যাচের বিসিএস ক্যাডার। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ৬ অক্টোবর থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) এর পিএস হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT