1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে নানা আয়োজনে পালিত হয়েছে মীনা দিবস

মোঃ আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৫ বার
47

মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে নানা আয়োজনে পালিত হয়েছে মীনা দিবস। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আজ শনিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।“আনন্দ নিয়ে পড়ব, সুন্দর ভবিষ্যত গড়ব” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন প্রমুখ।প্রসঙ্গত, মীনা একটি উচ্ছল, প্রাণবন্ত ও সাহসী মেয়ের নাম। মীনা কার্টুন চরিত্রে মীনার বয়স ৯ বছর। এই কার্টুনের আরও দুটি চরিত্রের নাম মীনার ভাই রাজু আর পোষা পাখি মিঠু। লিঙ্গ বৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মীনা কার্টুনের গল্পগুলো তৈরি করা হয়। এর স্রষ্টা বিখ্যাত চিত্র শিল্পী মোস্তফা মনোয়ার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT