1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

ইউটিউবারের গ্রেপ্তারের দাবিতে পলাশে শিক্ষকদের মানববন্ধন

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৮৪১ বার
72

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে আলম হাসান নামে এক ইউটিউবার কর্তৃক দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নরসিংদীর পলাশে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় উপজেলা শহীদ মিনারে এই মানববন্ধন পালন করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পলাশ উপজেলা শাখা।

এসময় পলাশ উপজেলা শাখার সভাপতি মো: সুলতান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি অরুন কুমার দেবনাথ, মো: রুবেল মিয়া, অঞ্জনা রানী সিংহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: সাইফুল হক খান, সহ-সম্পাদক মো: রফিকুল ইসলামসহ পলাশ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি ইউটিউবার আলম হাসান ফেসবুক লাইভে এসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি নিয়ে আপত্তিকর মন্তব্য করে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT