1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

শিবপুরে বাজনাব রাস্তার মাঝখানে প্রভাবশালীদের বেড়া, দুর্ভোগ চরমে

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা :
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৩১ বার
86

নরসিংদীর শিবপুর পৌরসভার বাজনাব দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তার মাঝখানে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে ওই এলাকার প্রভাবশালী আব্দুল গফুর ভূঁইয়া ও তার ভাই বিল্লাল ভূঁইয়ার বিরুদ্ধে। তারা একই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি পরিবারের সদস্যদের।

বুধবার (১৬ নভেম্বর) সরে জমিনে গিয়ে জানা গেছে, শিবপুর পৌরসভার বাজনাব দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার পরে বিশাল বাঁশ-বাগানের নিচে যাতায়াতের মাটির রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশ কয়েকটি পরিবারের ।

এ ঘটনায় এলাকায় সামাজিকভাবে কয়েক দফা আলোচনা করে আব্দুল গফুর ভূঁইয়া ও তার ভাই বিল্লাল ভূঁইয়া তা না মানায় এলাকাবাসী পক্ষ থেকে পৌর প্রশাসকের নিকট অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে আব্দুল গফুর ও তার ভাই বিল্লাল জানান, আমারা রাস্তায় বেড়া দেয়নি। রাস্তার জন্য তিন ফুট ছেড়ে আমাদের জমির ওপরের বেড়া দিয়েছি।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর জানান, রাস্তায় বাঁশের বেড়া দেওয়ায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যেহেতু রাস্তাটি ব্যক্তি মালিকানা তাই সামাজিকভাবে বসে সমাধান করার জন্য বলেছি।

নিউজ / শিবপুর সংবাদদাতা / এস. এম / ০৩. ৩৫ পিএম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT