1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

পলাশে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩৮৪ বার
74

নিজস্ব প্রতিবেদক : “বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা শাহীন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদিকুর রহমান আকন্দ ও শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল প্রমুখ।

নরসিংদীর কন্ঠস্বর/ আ. মনা / স. এস হোসেন/ ১৩ :৩৬

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT