1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

পলাশে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন থেকে মোটরসাইকেল চুরি

ফারদিন হাসান দিপ্ত | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৪২৭ বার
52

ফারদিন হাসান দীপ্ত, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আবারও লক ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৬ এপ্রিল) সন্ধা সাড়ে ৬টার দিকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের নিচ থেকে এই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই মোটরসাইকেলের মালিক মো: হাতেম আলী পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর একই স্থান থেকে আরও একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো নিরাপদ স্থান থেকে বার বার মোটরসাইকেল চুরির ঘটনায় বাইকারদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

আবাসিক ভবনের বাসিন্দা নাদিম জানান, রবিবার ভবনের নিচে একটি পালসার মোটরসাইকেল (যার রেজিষ্ট্রেশন নাম্বার নরসিংদী ল-১১-০৮৬৮) লক অবস্থায় রাখা হয়। পরে ইফতারী চলাকালীন সময়ে অজ্ঞাত চোর লক ভেঙে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

পলাশ থানার এএসআই আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT