1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

পলাশে সকল শিক্ষার্থী পাচ্ছে ফলজ ও ভেষজ গাছের চারা

মোঃ আশাদউল্লাহ মনা | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৪ বার
60

মো: আশাদউল্লাহ মনা : “একটি শিশু, একটি গাছ প্রাণ প্রাচুর্যের পলাশ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে সকল শিক্ষার্থীরা পাচ্ছে ফলজ ও ভেষজ গাছের চারা।

এ উপলক্ষে বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ১৩০০ শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এ চারা তুলে দেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম জানান, উপজেলার প্রত্যেকটি স্কুলের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের মাঝে আমরা এই ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করবো। প্রত্যেকটি শিক্ষার্থী এই চারা পাওয়ার পর বাড়িতে নিয়ে যাবে এবং বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করবে। পরে তারা গাছ গুলোর যত্ন নিবে।

এক সময় গাছ গুলো যখন বড় হয়ে উঠবে তখন ফল ধরবে। আর এই ফল তারা খেতে পারবে। এতে করে শিক্ষার্থীরা গাছের প্রতি যত্নশীল হবে। যখন তারা গাছের পরিচর্যা করতে শিখবে তখন সে নিজের এবং দেশ ও জাতির সম্পর্কে আরও অনেক বেশি সচেতন হবে। এমনকি মানুষকেও সেবাযত্ন করতে পারবে তারা। এমন ধারণ থেকেই উপজেলার প্রত্যেক শিক্ষার্থীর জন্য ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT