1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

পলাশে চোরাই সিএনজিসহ চোর চক্রের ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৪০ বার
51

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ৩টি চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শুক্রবার রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাহ্মনবাড়ীয়ার কলামুরি গ্রামের রজব আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০), নবীনগর উপজেলার খোকা মিয়ার ছেলে আল-আমিন (২৮) ও একই এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৪)।

আজ শনিবার সকালে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার
(অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে আসছিল।

শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চোরাইকৃত সিএনজি অটোরিকশা উপজেলার গজারিয়া ইউনিয়নের চরসিন্দুর টু ইটাখোলা আঞ্চলিক সড়কের ঝালঘাটা বাজার দিয়ে যাচ্ছে। পরে সেখানে জেলা গোয়েন্দা
পুলিশের একটি চৌকস টিম দিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ রফিকুল ইসলাম, আল-আমিন ও উজ্জল মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতিপূবেই বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে জানিয়ে অতিরিক্ত
পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী আরও বলেন, চোরইকৃত সিএনজি অটোরিকশা গুলোর মালিকদের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে পলাশ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার
ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম,পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ও পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT