1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

পলাশে খুনের ভয় দেখিয়ে তরুণী ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩২৫ বার
79

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে এক তরুণী (১৮) কে বাড়িতে একা পেয়ে খুন-জখমের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আবুল হাই (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল হাই জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।

এর আগে, গত (৩১ অক্টোবর) রবিবার সকালে ওই তরুণীকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এই ঘটনায় বুধবার (২ নভেম্বর) সকালে ভুক্তভোগী ওই তরুণীর মা বাদি হয়ে অভিযুক্ত ধর্ষক আবুল হাইকে আসামি করে পলাশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকালে ওই তরুণীর মা নিজেদের পালিত গরু নিয়ে বাড়ির বাহিরে যায়। এসময় ওই তরুণী বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত আবুল হাই তাকে খুন-জখমের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ধর্ষণ হওয়ার ঘটনাটি খবর পাওয়া মাত্র অভিযুক্ত আবুল হাইকে গ্রেপ্তার করতে অভিযানে নামে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বুধবার সকালে থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণীর মা। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদীর কন্ঠস্বর / আ. মনা/ স.সা.হোসেন/ ১৮.৪৯

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT