1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

শিবপুরে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন

মোমেন খান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩১২ বার
20

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ মোঃ হেলাল উদ্দিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল,

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, আলমগীর হোসেন মৃধা আঙুর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ। এসময় শিবপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT