1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

শিবপুরে ভুয়া ওয়ারিশ সনদে জমি আত্মসাতের চেষ্টা

শেখ মানিক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৭ বার
218

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে ভুয়া ওয়ারিশ সনদে বৈধ ওয়ারিশ সনদ থেকে একজনের নাম বাদ দিয়ে জমি আত্মসাতের চেষ্টা করছে একটি জালিয়াত চক্র। ভুয়া ওয়ারিশ সনদে সম্পত্তি আত্মসাতে জড়িত অভিযোগ উপজেলার চক্রধা ইউনিয়নের বাডৈগাও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম ভূঁইয়া নয়নের বিরুদ্ধে।

ভূয়া ওয়ারিশ সনদ দিয়ে ভূমি অফিস থেকে নামজারি করিয়ে নেয় সে। এতে প্রকৃত জমি মালিক রয়েছেন জমি হারানোর শঙ্কায়। অভিযোগ মৃত মুক্তারা বেগমের ছেলে হ্নদয়ের। প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান।

অভিযুক্ত ইব্রাহিম ভূঁইয়া নয়ন জানান, ওয়ারিশ সনদ দিয়ে প্রতারণা করিনি। কে করছে আমার জানা নেই।

চক্রধা ইউনিয়নের বাডৈগাও গ্রামের মৃত আশ্রাব আলী ব্যাপারী ছেলে মৃত বিল্লাত আলী ব্যাপারী মারা যাওয়ার সময় ০১ স্ত্রী, ০৪ পুত্র এবং ০১ কন্যাকে ওয়ারিশ রাখিয়া মারা যান।

ওয়ারিশগণ হলেন স্ত্রী মৃত-হরজান বিবি, পুত্র মৃত- মোঃ সহিদ, পুত্র মোঃ ছিদ্দিকুর, পুত্র মৃত মোঃ ছোলেমান, পুত্র মৃত-মোঃ উসমান, মেয়ে মৃত-মুক্তারা।

ভুয়া ওয়ারিশ সনদে বিল্লাত আলীর মেয়ে মৃত মুক্তারা বেগমের নাম বাদ দিয়ে নামজারি করা হয়েছে বলে জানান, মৃত মুক্তারার ছেলে হ্নদয়। নামজারি নং ১৮৫৬,২০১৬-১৭ইং।
জমির আর এস খতিয়ান ৪৪৩,এস এ খতিয়ান ৬৪২,

এ বিষয়ে চক্রধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনজির আহমেদ খান বলেন, ইউপি সদস্য ওয়ারিশের বৈধতা যাচাইয় করে অনুমোদন দেওয়ার পরে সনদ দেওয়া হয়। আমার পরিষদ থেকে কোন ভুয়া সনদ দেওয়ার কোন সুযোগ নেই। কেউ যদি কম্পিউটার দিয়ে করে থাকে তাদের বিচার হওয়া দরকার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT