1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর, নরসিংদী
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩৬৩ বার
104

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জমকালো আয়োজনে শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার পুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এ খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজারও ফুটবল প্রেমীদের উপচে পরা ভীরে কানায় কানায় পরিপূর্ন ফুটবল মাঠের চারপাশ। এমন আয়োজনের দাবী দর্শনার্থীদের। মাঠে উৎসব আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুন্য আকৃষ্ট করার চেষ্টা করেছেন খেলোয়াড়রা।

খেলায় অংশ নেয় উপজেলার পুটিয়া কামারগাঁও বন্ধু মহল যুব সংঘ বনাম সোনাতলা বুলেট একাদশ। খেলায় সোনাতলা বুলেট একাদশের বিপক্ষে ০-১ গোলো জয় পেয়েছে বন্ধু মহল যুব সংঘ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সাবেক এমপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে উপদেষ্টা জননেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। এই খেলার উদ্বোধন করেন পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ।

বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি সোহেল রানাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT