1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ

শেখ মানিক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩৬৯ বার
110

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের সভা কক্ষে এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইঁয়া মোহন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন ও আজিজুর রহমান খান ভুলু।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ও পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT