1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

শিবপুরের মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৫ বার
67

শেখ মানিক : শিক্ষার মান উন্নয়নে নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ ডিসেম্বর মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান এবং শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আব্দুর রব ভূঁইয়া, সহকারি সুপার আব্দুল মোমেন সহ সহকারী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা।

জানা যায়, শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে পরীক্ষার্থী, অপেক্ষাকৃত দুর্বল, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকবৃন্দকে নিয়ে নিয়মিত এই অভিভাবক সমাবেশ।

এসময় সভাপতি তার বক্তব্যে বলেছেন, বাড়িই হচ্ছে একটি শিশুর প্রথম স্কুল এবং মা-বাবা হচ্ছেনওই শিশুর প্রথম শিক্ষক। তাই শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সেজন্য অভিভাবকরা বাহিরে অযথা সময় নষ্ট না করে সন্তানের খেয়াল রাখতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে,কার সাথে মিশছে এবং কি করছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT