1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

বেলাবতে পথচারীরা পেলেন ছাত্রলীগের ইফতার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৬০ বার
42

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইফতার প্যাকেট ও পানির বোতল বিতরণ করা হয়। শুক্রবার (৩১ মার্চ ) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসষ্ঠান্ডে, দুলালকান্দি বাজার এলাকায় ২৩০ জন পথচারী রোজাদারের মাঝে এ ইফতার বিতরণ করেন নারায়পুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মাহফুজুর রহমান মামুন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নারায়ণপুর বাসষ্ঠান্ডে বাজার রাস্তায় প্রবেশদ্বার সড়কের পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় ইফতারের প্যাকেট ও পানি বোতল। হতদরিদ্র, খেটে খাওয়া মানুষ আসছেন এবং তাদের হাতে ইফতারের প্যাকেট তুলে দিচ্ছেন মাহফুজুর রহমান মামুন সহ তার সহকর্মীরা।

ইফতার পেয়ে খুশি অটোচালক মোঃ রুবেল মিয়া বলেন, বাবা আমরা গরীব মানুষ সারাদিন রাস্তায় থাকি ইফতার সময় হলে ভালো মন্দ ইফতার করতে পারি না। তুমি এই সামান্য ইফতারে আমরা অনেক খুশি। আল্লাহ তুমায় ভালো রাখুক।

নারায়ণপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি পদপ্রার্থী মাহফুজুর রহমান মামুন বলেন, আমি চাই সমাজের যারা অবহেলিত এবং সুবিধা বঞ্চিত তাদের জন্য কাজ করতে। তাদের সুখে দুঃখে তাদের পাশে থেক তাদের সেবা করতে। আল্লাহ যেন আমার সেই আশা পূরন করে। সেই জন্য নারায়ণপুর ইউনিয়নবাসীর দোয়া ও ভালবাসা চাই।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু কাসেম, উপ- দপ্তর সম্পাদক রায়হান প্রধান সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT