1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেখ মানিক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৭ বার
69

শেখ মানিক : মেধা যাচাই ও শিক্ষার মান উন্নয়নে নরসিংদীর শিবপুরে চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪০ টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেনীর মোট ৪০০ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর হোসেন, শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. তাজমুন্নাহার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: কবির হোসেন ভূঞা।

এসময় আরও উপস্থিত ছিলেন, খড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য পরীক্ষা নিয়ন্ত্রক রজব আলী মাস্টার ও প্রতিষ্ঠাতা সদস্য সারমিন সপ্না।

সরেজমিনে গিয়ে দেখা যায় পরীক্ষা চলাকালে বাহিরে ভীড় করছেন অভিভাবকরা। এমন আয়োজনে খুশি তারা। অভিভাবকরা বলেন, সরকারিভাবে কোন বৃত্তি পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। বেসরকারি এ বৃত্তি পরিক্ষা অব্যাহত থাকুক।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT