1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড সনদ পেলেন বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার
Oplus_131072
113

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতায় বিশেষ অবদান ও দক্ষ সংগঠক হিসেবে গৌরবময় ভূমিকার স্বীকৃতি স্বরুপ নরসিংদী বেলাবরের কৃতি সন্তান আমার দেশ পত্রিকার বেলাব প্রতিনিধি ও বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলুকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪ সনদ প্রদান করা হয়। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে গুনিজনদের উপস্থিতিতে সনদ বিতরণ করা হয়।

অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে শতাব্দীর শ্রেষ্ঠ মহিয়শী নারী মাদার তেরেসার কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেশর ড. এম এ সাত্তারের সভাপতিত্বে সাংবাদিক মন্জুর হোসেন ঈশার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,সার্ক কালচারালের সাধারণ সম্পাদক মোঃ আর কে রিপন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ধর্ম ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন প্রমূখ। বিশেষ কারনে মোশারফ হোসেন নীলু সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের হাত থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে এ সনদ গ্রহন করেন।

তিনি ২০২৩ সালে ভারতের উত্তর প্রদেশে ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরের একটি ফাইভ স্টার হোটেলে আয়োজিত আন্তর্জাতিক হলরুমে ইন্দো বাংলা নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনকেলেভ (সার্ক জার্নালিষ্ট ফোরাম) অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্মাননা ২০২৩ লাভ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT