1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে আরএমও ডা. ফরিদা ব্যতিক্রমী উদ্যোগ নরসিংদী সদর মডেল থানায় আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ওসি এ আর এম আল মামুন মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে: স্বাস্থ্য মন্ত্রী ইউনাইটেড নরসিংদী অ্যালায়েন্সের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ

পলাশে মঈন খানের নির্দেশে দেয়ালে গ্রাফিতির উপর লাগানো পোস্টার অপসারণ

ফারদিন হাসান দিপ্ত | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৩ বার
Oplus_131072

ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের পর সারা দেশের মতো নরসিংদীর পলাশের বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে শহীদদের স্মরণীয় করে রেখেছিলেন ছাত্র জনতা। পলাশের কয়েকটি স্থানে সেই গ্রাফিতির উপর ভুলবশত মরহুম আবদুল মোমেন খানের মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগানো হয়।

যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ছাত্র জনতার একটি অংশ। যা নজরে আসে প্রয়াত আবদুল মোমেন খানের সুযোগ্য পুত্র, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি ও মন্ত্রী ড. আবদুল মঈন খানের। তাৎক্ষণিক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ড. আবদুল মঈন খান।

ড. আবদুল মঈন খানের নির্দেশে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন ঘোড়াশাল পৌরসভা বিএনপি সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা। তিনি তাৎক্ষণিক নেতাকর্মীদের নিয়ে সেই পোস্টার অপসারণ সহ গ্রাফিতির উপর লাগানো অন্যান্য পোস্টার অপসারণ করেন।

এসময় ঘোড়াশাল বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা গ্রাফিতির উপর পোস্টার লাগানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বেরাচারী সরকারের পতন হয়। যা ছাত্র জনতা গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছেন। ছাত্র জনতার গ্রাফিতিতে সকল প্রকার পোষ্টার লাগানো নিষিদ্ধ করেন তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT