1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদীতে কলেজ ছাত্র নিহত, বাসে আগুন ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮৭৪ বার
Oplus_0
88

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শিবপুরে বাসের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ সাধারণ মানুষ বাসে আগুন ও ভাঙচুর চালায়। নিহত মেহেদী নরসিংদীর স্থানীয় এক কলেজের ছাত্র। এই ঘটনার পর ঘাতক রুপসী বাংলা বাসের চালক পালিয়ে যায়। পরে প্রায় দুই ঘটনা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।

আজ সোমবার (৮ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চৈতান্য এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেটগামী রুপসী বাংলা নামের দ্রুতগতির একটি বাস চৈতন্য সড়কে পৌঁছায়।এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মেহেদী হাসান ধাক্কা দেয় ওই বাসটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো: ইলিয়াস হোসেন বলেন, একজন শিক্ষার্থী মারা গিয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT