1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

বেলাবতে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন উদ্বোধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৬৭ বার
Oplus_131072
70

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত হয়েছে “দড়িকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন”। শনিবার (২৫ মে) বিকালে দড়িকান্দি হোসাইনিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার মাঠে ফিতা কেটে ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় জাহিদ হাসান তুরানের সভাপতিত্বে ডাচ বাংলা ব্যাংক পিএলসি অডিট অ্যাডমিনিস্ট্রেটর মোঃ রুবেল আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টার, সাহেরচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল বাছেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ মজিবুর রহমান লাল মিয়া, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ মফিজ উদ্দিন , সমাজ সেবক শেখ জয়নাল আবেদীন, সমাজ সেবক মোঃ সাইদুর রহমান, ফরিদুজ্জামান ফরিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ সুজন মিয়া, কুরিয়া প্রবাসী সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য মোঃ মনির হোসেন’সহ প্রমুখ। এদিকে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ্য থেকে উদ্বোধন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT