1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের নির্বাচন, আব্দুল হালিম সিকদার সভাপতি নির্বাচিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৪৫ বার
66

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হালিম সিকদার। বুধবার (১৩ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে দাতা সদস্য হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান সেখ, সাধারণ অভিভাবক সদস্য হলেন মো: আব্দুর রাজ্জাক মোল্লা, বদিউল কাদির, মো: মোহসীন মিয়া ও রাখিল ভূইয়া। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন রুজিনা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি হয়েছেন আছমা আক্তার বেগম ও মো: আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হলেন সাথী বেগম। উল্লেখিত সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। পরে নির্বাচিত সকল শ্রেণীর সদস্যদের এক সভায় সভাপতি নির্বাচনের জন্য দাতা সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান সেখ এর প্রস্তাবের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে তেলিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হালিম সিকদারকে তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT