1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদীতে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪৩০ বার
90

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) সকালে নরসংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এ মেলা উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকি, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৬৯টি স্টলে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উদ্ভাবন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেছে। এছাড়াও ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং হাতের মুঠোয় সেবা এই চার ক্যাটাগরিতে ৪টি প্যাভিলিয়ন রাখা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT