1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মূল আসামি লতা বেগম গ্রেপ্তার

ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৯৩ বার
212

নরসিংদীর পলাশের ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসারটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বুধবার গভীর রাতে ঘোড়াশাল পৌর এলাকার খালিসারটেক গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাসে অবস্থান করছিল।

পরে গোপন সংবাদে ভিত্তিতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব আলমের নেতৃত্বে পলাশ থানা পুলিশের একদম চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT