1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল

অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪২ বার
51

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নরসিংদী’র প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে ব্রাক্ষন্দী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া।

স্বরণ সভায় বক্তব্য দেন জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাক্ষন্দী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজীর, সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হলধর দাস, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকারসহ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ-সহ-সাধারণ সম্পাদক শারমিন তানিম বীনা।

সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনোয়ারা হোসেন এর অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, জীবনের পুরো সময়টাই তিনি সাহিত্য-সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তার ইন্তেকালে আমরা একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারিয়েছি। সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

আলোচনা শেষে প্রয়াত আনোয়ারা হোসেন এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য তিনি গত মে মাসের ০২ তারিখে অসুস্থতা জনিত কারনে নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকার নিজ বাড়িতে মারা যান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT