1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

নবীনগরে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন

নবীনগর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৬ বার
388

নবীনগর উপজেলা প্রতিনিধি: “সব কথা সবার কথা’ অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশের প্রথম এআই প্রযুক্তির ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস- এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে চ্যানেল এস-এর “নবীনগর উপজেলা দর্শক ফোরামের” আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি’র সভাপতিত্বে ও দৈনিক বাংলার প্রতিনিধি জামাল হোসেন পান্নার সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস প্রতিনিধি খন্দকার মো. আলমগীর হোসেন।

এসময় বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন ভুঁইয়া, মৎস্য কর্মকর্তা মো: আক্কাস আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: নোমান, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, মানবকন্ঠের প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি সাফিউল আলম, দৈনিক শিরোমনি পত্রিকার প্রতিনিধি আল আমিন, শাহ আলম মিয়া, রাজু আহমেদ, সিয়াম আহমেদ, শেখ হামদান, মুজাহিদ প্রমুখ।

দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস পথচলার প্রথম বছর সফলভাবে পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করায় শুভেচ্ছা জানান বক্তারা। এসময় বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই “বস্তুনিষ্ঠ, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সফল হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT