1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রায়পুরায় দোয়া ও মিলাদ

Reporter Name
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬১২ বার
467

এম আজিজুল ইসলাম, রায়পুরা : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর রায়পুরায়।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদল কর্তৃক রায়পুরা অডিটরিয়ামে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী মুন্সী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সদস্য আলতাফ হোসেন ভুইয়া আমজাদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলের আগে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন- তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে তারা মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহমান খান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সমগ্র জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT