1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে শ্বশুর বাড়িতে জামাইয়ের হামলা ভাংচুর, থানায় অভিযোগ

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ বার
75

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে শশুরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে মেয়ের জামাই তানজিল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে শাশুড়ী ফাতেমা আক্তার। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আয়ূবপুর ইউনিয়নের চন্দনদিয়া আবদুল সাত্তার মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আভিযোগকারী ফাতেমা আক্তার জানান, আমার বড় মেয়ে খাদিজা আক্তার (২২) কে বিগত চার বছর পূর্বে একই গ্রামের মৃত কবির হোসেন এর ছেলে তানজিল মিয়া (২৫) এর সহিদ ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ প্রদান করি। কিন্তু বিয়ের পর হইতে জামাই তানজিল আমার মেয়েকে যৌতুকের জন্য চাপ প্রযোগ করত আমি আমার মেয়ের সূখের কথা চিন্তা করিয়া নগদ এক লক্ষ টাকা প্রদান করি। কিন্তু সে যৌতুক লোভী হওয়াতে আমার মেয়েকে প্রায় সময় টাকা পয়সার জন্য আমার বাড়িতে পাঠিয়ে দেয়।

বিগত এক মাস যাবৎ আমি টাকা পয়সা দিতে না পারায়,তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার মেয়ে আমার বাড়িতে অবস্থান করিতেছে। গত ২৩ আগস্ট অনুমান ৭ ঘটিকা সময় সে আমার বাড়িতে এসে আমাকে ও আমার মেয়েকে অশ্লীল ভাষায় গালি গালাজ সহ মারধরের চেষ্টা ও প্রাননাশের হুমকি প্রদান করে।

আমি ও আমার মেয়ে তার ভয়ে প্রতিবেশি নজরুল এর বাড়িতে আশ্রয় নিলে আমার বসত ঘরের ফ্রিজ, টিভি, সোকেজ, আলমারি সহ বিভিন্ন ফার্নিচারসহ আসবাবপত্র ভাংচুর করিয়া অনুমান এক লক্ষ টাকার ক্ষতির সাধন করে এবং স্টিলের আলমারির ড্রয়ারের মধ্যে থাকা নগদ ৬০ হাজার টাকা চুরি করিয়া নিয়া যায়। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করিয়া আপোষ মিমাংসায় ব্যর্থ হয়ে শনিবার বিকেলে মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তানজিল মিয়ার মা এ বিষয়ে জানান, আমার ছেলের বউ কিছু হলে বাপের বাড়ি চলে যায়। শশুরবাড়িতে হামলা, ভাংচুর করছে এটা ঠিক করেনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT