1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩২৭ বার
32

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার ৮৩ নং চাদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নরসিংদী-৩ শিবপুরের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল শামীম।এছাড়াও অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, পৌর তাতীলীগের আহবায়ক জহিরুল ইসলাম শেখ মিঠু, পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ রাকিব হাসান ইফরানসহ উপজেলা ও বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT