1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে বিএনপির ৩১ দফার আলোকে আলোচনা ও সংগীত সন্ধ্যা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬০ বার
61

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ৫৩তম বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুরে সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে আলোচনা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস বিকাবদার (কালা মিয়া)।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান, সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান, শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান ও উপজেলা যুব দলের সহসভাপতি রানা মৈশান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তরুণ মৃধা প্রমুখ। আলোচনা শেষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে ইথুন বাবু, মৌসুমি এবং স্থানীয় শিল্পীগন গান পরিবেশন করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT