1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৯২০ বার
62

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : ‘আমি হব বিজ্ঞানী’ স্লোগান নিয়ে নরসিংদীর শিবপুরে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব “অনুসন্ধান” এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ক্লাবের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। সহকারী শিক্ষক সুব্রত বণিক এর সার্বিক পরিচালনায় বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবের ৭৫ জন সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং দেয়াল পত্রিকা প্রদর্শন করেন। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ, বিশুদ্ধ পানি, পরিবেশ দূষণ, ইন্টারনেট ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন, জ্যোতির্বিদ্যা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাসহ বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা।

উদ্ভাবনী এসব প্রকল্প পরিদর্শন করে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বশির আহমেদ বলেন, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের। বিজ্ঞান দ্বারাই বিশ্ব ভূখণ্ড জয় করা সম্ভব। তাই সব বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও উদ্যোমী হতে হবে। সরকার বিজ্ঞান শিক্ষার জন্য প্রতিটি স্কুলে ল্যাবসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করেছে। চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছেলে-মেয়েরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বহুদূর এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT